Thursday, October 31, 2024

তাঁরা আমাদের ভাই

 


আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

কেমন আছেন শায়খুনা!

আশা করি ভালো আছেন!

আমরাতো ভালো আছি। খুব শান্তিতে পরিবারের সাথে দিন কাটাচ্ছি। কিন্তু ফিলিস্তিনে আমাদের মুসলিম ভায়েরা ভালো নেই।   অনবরত তাদের উপর বোমা বর্ষণ চলছে। চলছে ব্যাপক গণহত্যা। আশি শতাংশের অধিক আবাদি ধ্বংস করে দিয়েছে, সন্ত্রাসী জায়নবাদিরা। না খেয়ে মারা যাচ্ছে হাজার হাজার শিশু ও মা বোনেরা। কিন্তু আমাদের যেন তাদের নিয়ে কোন চিন্তাই নেই। তাঁরা যে আমাদের ভাই, তা হয়তো ভুলেই গিয়েছি। শুরুর দিকে কয়েকদিন যদিও আমরা কিছু লেখালেখি , মিছিল মিটিং করে ছিলাম, কিন্তু এখন যেন পুরোপুরিই ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি , ফিলিস্তিনের পূণ্য ভূমিতে আমাদের ভাইদের জীবন্ত পুড়িয়ে দেয়া হচ্ছে, বোমা মেরে তাদের মাথার উপর, তাদের বাড়ি ঘর ধসিয়ে দেয়া হচ্ছে। কিন্তু আমাদের যেন কোন ভাবান্তর নেই, কেননা আমরা তো মনেই করি না, তাঁরা আমাদের ভাই। মুখে হয়তো আমরা বলি, কিন্তু আমাদের হৃদয় কি সে কথা বিশ্বাস করে? আমাদের কাজ কি তার প্রমাণ বহন করে?

শায়খুনা! আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন। শক্ত কলম দিয়েছেন। শক্তিশালী ভাষা দিয়েছেন।  আমরা কি এ প্রত্যাশা রাখতে পারি না, আমাদের মজলুম ভাইদের অধিকার আদায়ে আবারো আপনার শাণিত কলম , গর্জে উঠবে। আবারো জুলুম শাহীর তখতে কম্পন তৈরি করবে!

সম্মানিত শায়খ আবারো একটু আওয়াজ তুলুন না, আমাদের মজলুম ভাইদের জন্য।

আগামী শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে, ফিলি-স্তিনি মুসলমান ভাইদের জন্য আমরা একটি মিছিল বের করতে চাচ্ছি। শায়খুনা ! আমরা আপনার উপস্থিতি কামনা করছি। আর বিশেষ ভাবে, এ বিষয়ে একটি ঘোষণা আপনার থেকে কামনা করছি। আশা করি আমাদের ভাইদের জন্য আপনার একটু লেখা অনেক উপকার বয়ে আনবে। জাযাকুমুল্লাহু খায়রান।

বিশ্বসন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ

  প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ. ফিলিস্তিনে জায়নবাদী সন্ত্রাসী কর্তৃক গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বায়তুল মোকাররমের উত্তর গেট ...